দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৭:০৬ পিএম


দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশে সমস্যা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাঠকদের। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সমস্যার শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকরা জানান, আরটিভি, কালবেলা, আজকের পত্রিকা, চ্যানেল টোয়েন্টিফোর, দৈনিক সমকাল, ঢাকা পোস্ট, জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এই তালিকায় আছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থাও (বাসস)। 

একজন ওয়েবসাইট ডেভেলপার বলেন, দেশে ডাটা সেন্টারে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন-এই সমস্যা স্থানীয় নয়। সিঙ্গাপুরে সাইবার ক্যাবলে সমস্যার কারণে আমাদের দেশে সমস্যা হচ্ছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।  

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission