আ.লীগ নিষিদ্ধসহ সারজিসের ৩ দাবি

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৭:৪৭ পিএম


আ.লীগ নিষিদ্ধসহ সারজিসের ৩ দাবি
সারজিস আলম (ফাইল ছবি)

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবির কথা তুলে ধরেন।

সারজিস আলম লিখেছেন, প্রথমত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

বিজ্ঞাপন

Capture

এর আগে, আরেক স্ট্যাটাসে এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়।

সবশেষে তিনি লিখেছেন, আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission