ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডে আন্তর্জাতিক সংলাপে দেশের প্রতিনিধিত্ব করছেন ছাত্রদল নেত্রী নওরীন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
জান্নাতুল নওরীন ঊর্মি। সৌজন্য ছবি

থাইল্যান্ডের মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’ ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি।

বুধবার (২২ জুলাই) সংলাপে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক শহরে পৌঁছান।

জান্নাতুল নওরীন ঊর্মি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার-এ আইন (এলএলবি) বিষয়ে অধ্যয়নরত।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডেমোক্রেসি (WYDE) – উইমেনস লিডারশিপ ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় তিনি এ ফেলোশিপ পেয়েছেন। কর্মসূচিটি বাস্তবায়ন করছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএন উইমেন।

এবারের আয়োজনের মূল উদ্দেশ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। আগামী ২৩ ও ২৪ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রসঙ্গে জান্নাতুল নওরীন ঊর্মি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণকে আমি বড় দায়িত্ব হিসেবেই দেখছি। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধ, নারী নেতৃত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ পাব। এই ফেলোশিপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে যুবসমাজ ও নারী নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতে চাই।

এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নওরীন ঊর্মি। সম্প্রতি বাংলাদেশ সরকারের মনোনীত ২০ সদস্যের প্রতিনিধি দলের একজন হিসেবে তিনি চীন সফর করেন। এছাড়া তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফেলোশিপেও অংশগ্রহণের সুযোগ পান।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নওরীন ঊর্মির জীবনযাত্রা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। ২০২০ সালের ১ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। ওই ঘটনার পর দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয় এবং এখনো সেই হামলার শারীরিক জটিলতা বহন করছেন।

আরও পড়ুন

সব প্রতিকূলতা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে তার এই মনোনয়নকে বাংলাদেশের তরুণ নারী নেতৃত্বের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ