ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

আরটিভি নিউজ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০২:০৪ পিএম


ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৈঠক ।

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপি নেতারা প্রতিনিধি দলকে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার ওপর জোর দেন এবং এই বিষয়ে তাদের দলের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা বৈঠকে অংশ নেন।

অন্যদিকে, বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission