ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, আলোচনায় যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে। রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থী যাছাই-বাছাই করছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিগগির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সোমবার (৬ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে জামায়াত। গত মার্চ মাসজুড়ে দলে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া কার্যক্রম চালায় দলটি।

জামায়াতের নারী বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রায় ২৫ জনের একটি তালিকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠানো হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও প্রক্রিয়ায় কাজ করে।

সূত্র জানায়, ওই তালিকায় চিকিৎসক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের স্ত্রীর নামও রয়েছে বলে জানা গেছে।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটভিত্তিক বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি আসন ও স্বতন্ত্রদের ঝুলিতে যাচ্ছে একটি।

সংসদে বিএনপির প্রতিনিধি আছেন ২০৮ জন, এনসিপির ছয়জন, জামায়াতের ৬৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, গণঅধিকার পরিষদের একজন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন গণসংহতি আন্দোলনের একজন ও খেলাফত মজলিসের একজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

হিসাব অনুযায়ী বিএনপি ৩৫টি আসন পেলেও ৫০ সংরক্ষিত আসন পূরণ করতে সংসদের সরকারি দলকে আসন বাড়িয়ে দেওয়ার বিধান থাকায় বিএনপিকে একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান ইসির কর্মকর্তারা।

এর আগে জামায়াত ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি আসন পায়, সে অনুপাতে দুটি সংরক্ষিত নারী আসন লাভ করে তারা। ২০০১ সালের অষ্টম সংসদে ১৭টি আসন পেয়ে চারটি নারী আসন পায়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংরক্ষিত নারী আসন পায়নি দলটি।

এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমাদের নারী প্রার্থীর তালিকাও চূড়ান্ত। শিগগির আপনারা জানতে পারবেন।

ইসি সচিব জানান, জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন, স্বতন্ত্র নির্বাচন যারা করেছেন তারা একজোট। বিএনপির সঙ্গে তিন রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি ও খেলাফত আন্দোলন। রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না। এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টি আসন পাবে, জামায়াত জোট ১৩টি, আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।

আরও পড়ুন

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, এনসিপি যেহেতু একটি আসন পাচ্ছে। আনুপাতিক হারে তাদের আরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে।

জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা গণমাধ্যমকে বলেন, চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে শিগগির। দলের আমির সেটা জানাবেন। আমরা ধার্মিকতা, যোগ্যতা ও সৃজনশীল মানুষদের অগ্রাধিকার দেব।

জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

তালিকা চূড়ান্ত করলেও এখনও আনুষ্ঠানিক নাম প্রকাশ করেনি জামায়াত। তবে দলটির একাধিক সূত্র জানায়, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগরী দক্ষিণের নারী বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন তালিকায় থাকতে পারেন বলে জানা যায়। তরুণদের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মারদিয়া মমতাজের নামও শোনা যাচ্ছে।

এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্ত্রী জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করতে পারেন।

জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম আলোচনায় রয়েছেন। তিনি আগেও জামায়াতের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান সুইটও রয়েছেন আলোচনায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ,এই অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানাই। যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট বলেছে কেউ তার কাছে চাঁদা দাবি করে নাই। সে এটাও বলেছে মূলত জমির মালিকের সাথে বিরোধের জেরে এই হামলা। পুলিশও বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না। মূল ঘটনা হলো দুই জমির মালিকের মধ্যকার চলমান বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে,অথচ ছড়ানো হচ্ছে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলে এই হামলা। এটা স্পষ্ট যে সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ। আরটিভি/এসকে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
আরও পড়ুন
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল