মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানোই আসল শক্তি: তাসনিম জারা

আরটিভি নিউজ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম


মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানোই আসল শক্তি: তাসনিম জারা
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে তাসনিম জারা। ছবি: সংগৃহীত

অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও বিশ্বমঞ্চে দেশকে একসঙ্গে প্রতিনিধিত্ব করার বিষয়টিকে বড় শক্তি হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুকে পোস্টে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

তাসনিম জারা লিখেছেন, মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম। মতপার্থক্য সত্ত্বেও একসাথে দাঁড়ানোর শক্তিই আমাদের আসল শক্তি।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, এমন খুব কমই সুযোগ আসে, যখন আমরা দল-মত নির্বিশেষে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করতে পারি। এই মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত, যেখানে ভিন্নতার চেয়ে ঐক্যকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে আমরা বিশ্বকে দেখাই যে জনগণের প্রতি আমাদের যৌথ দায়িত্বই সর্বাগ্রে।

Capture

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গী হয়েছেন দেশের তিন রাজনৈতিক দলের পাঁচ নেতা। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission