ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

সাইবার অ্যাক্ট মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

গ্রেপ্তার ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে অতীতে এ ধরনের আইনের অপব্যবহার করে বাকস্বাধীনতা দমন করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকার কথা থাকলেও, ভোলার এই গ্রেপ্তার সেই প্রত্যাশার পরিপন্থি।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, রোববার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

অভিযোগ করা হয়, কোনো ধরনের সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতের পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়। বলা হয়, বিবি সাওদার তিন বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা হারুন অর রশিদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্য নেতারা।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিবি সাওদার মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
‘আমার বাবা ভালো বাবা’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ বলতে বলতে কেঁদে ফেলছে বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। 
‘আমার বাবা ভালো বাবা’
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
আরও পড়ুন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ