যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন সারজিস

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৯:১৬ পিএম


যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন সারজিস
সারজিস আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় সারজিস আলম বলেন, বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি-মন্ত্রী ছিলেন, যারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। আগামীতে যে সরকারই আসুক না কেন, পঞ্চগড়ের প্রাপ্য অধিকার আদায় করে নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এনসিপির সবচেয়ে বড় অঙ্গীকার হবে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন। জেলার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে।  পাশাপাশি শিল্পকারখানার উন্নীতকরণসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এনসিপির মুখ্য সংগঠক জানান, পঞ্চগড়ে যেন আগামীতে কেউ ক্ষমতার অপব্যবহার না করেন, সেজন্য যুদ্ধ ঘোষণা করা হবে। নিরপরাধ কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। 

এ সময় দল আর প্রতীকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামীতে সবাইকে এনসিপির পক্ষে ব্যালট যুদ্ধে নামার আহ্বান জানান সারজিস আলম।

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission