যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন হাসনাত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৮:৪৭ পিএম


যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন হাসনাত
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।

মনোনয়ন ফরম নেওয়ার পর হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতবো না, তাদেরকে বলি আজকে এই কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল।

আরও পড়ুন

ইতোমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৩ নভেম্বরের জন্মগ্রহন করেন হাসনাত। ঘটনাক্রমে তার জন্মদিন আর নমিনেশন নেওয়ার তারিখ একইদিনে। আজ তার ২৮তম জন্মদিন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission