ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুখবর পেলেন বিএনপির ২৩ নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে শাস্তি পাওয়া ২৩ জন নেতা-কর্মীকে ক্ষমা করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার(৪ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে এই নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদসহ সকল সুযোগ-সুবিধা পুনর্বহাল করা হয়েছে।

ফিরিয়ে নেওয়া নেতা-কর্মীদের তালিকায় ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার এবং বগুড়াসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতা ও অঙ্গ সংগঠনের কর্মীরা রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ এবং রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক নেত্রী কাজী শারমিন আক্তার টুকটুকির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার ওলামা দল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক নেতাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির ১২ জন নেতার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন রয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দীর্ঘদিন তারা দলের মূল কার্যক্রম থেকে বিচ্ছিন্ন ছিলেন।

একই আদেশে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার এবং মৌলভীবাজার জেলা বিএনপির মতিন বকশের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় প্রধানের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করেছে বিএনপি। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কর্মী সৈয়দ রমিজ উদ্দিনের অব্যাহতির আদেশও বাতিল করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী