ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়নপত্র বাতিলের কথা বলা হয়নি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর বের হয়েছে সেসব বিষয়ে খোঁজ নেওয়া উচিত গণমাধ্যমের বলেও জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিত কাজ করবে, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে, কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা কী ভূমিকা রাখবো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, যথাসম্ভব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি সবসময় বিএনপি জানিয়েছে। ক্ষমতায় যেতে এ দাবি করা হয়নি, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। ফ্যাসিস্ট বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। নির্বাচনের মাধ্যমে সেই প্রতিষ্ঠা সম্ভব।

এ নির্বাচন বিএনপির দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। দেশের মানুষ বহুবছর ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাই করতে পারেনি-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আশা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী এবং সরকার বাছাই করতে পারবে। কাজেই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, বহু রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশ নিতে পারে নাই তখনও নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা থাকলে বা কেউ স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিলে সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এমন কিছু না হলে হয়তো বলা যেত যে, কাউকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়ন বাতিলের কথা বলা হয়নি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
আরও পড়ুন
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী