ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাড়ি-বাড়ি নেই আমজনতার তারেকের, জানিয়েছেন নগদ টাকার পরিমাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। হাতে নগদ একটি টাকাও নেই তারেক রহমানের।

হলফনামা অনুযায়ী, ব্যবসায় তারেক রহমানের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। ডাচ বাংলা ব্যাংকে তার নামে ৮ হাজার ৮৫৫ টাকা জমা আছে। শেয়ারবাজারে তার কোনো বিনিয়োগ নেই। এমনকি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই। তারক রহমান ও তার স্ত্রীর নামে এক ভরি সোনাও নেই। তার নামে কোনো আগ্নোস্ত্র, বিমা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদও নেই।

আরও পড়ুন

ইসিতে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে ইলেকট্রিক পণ্যও নেই। শুধু তাই নয়, কৃষিজমির পাশাপাশি এক শতক অকৃষি জমিও নেই। তার এক টাকা ঋণও নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুসারে তিনি মাত্র ৫ হাজার টাকার আয়কর জমা দিয়েছেন।

আমজনতার তারেক রহমান তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১২ আসনটি থেকেই সংসদ সদস্য হতে চান আমজনতার তারেক।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম