ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের ঘটনায় বিএনপিকে জড়িয়ে এডিটেড ছবি প্রচার  শনাক্ত

আরটিভি নিউজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪৫ পিএম


ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের ঘটনায় বিএনপিকে জড়িয়ে এডিটেড ছবি প্রচার  শনাক্ত
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে জড়িয়ে এডিটেড ছবি প্রচার করা হচ্ছে, যা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।ফ্যাক্টওয়াচ জানায়, ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের ঘটনায় বিএনপিকে জড়িয়ে এডিটেড ছবি প্রচার করা হচ্ছে। 

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে এমন দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। একটি প্রতিবেদনের ছবি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৪ সালে গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

বিজ্ঞাপন

এ সব অপতথ্য, বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সে সব বিষয় নিয়মিতভাবে যাচাই করে, সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission