রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন

আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:১৮ পিএম


রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন
ছবি: সংগৃহীত

রাতে ঘুম না এলে মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শেখানো এ দোয়াটি পড়ুন:

 لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ 

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বায়নাহুমাল আযিযুল গাফফার।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশলী  ক্ষমাশীল।

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা.) রাতে ঘুম না এলে এ দোয়াটি পড়তেন। (সহিহ ইবনে হিব্বান)

রাতে ঘুম না এলে ওপরের দোয়াটি পড়ার পাশাপাশি এ দোয়াটিও পড়তে পারেন:
اَللّٰهُمَّ غَارَتِ النُّجُوْمُ وَهَدَأَتِ الْعُيُوْنُ وَأَنْتَ حَيٌّ قَيُّوْمٌ لاَ تَأْخُذُكَ سِنَةٌ وَّلاَ نَوْمٌ يَا حَيُّ يَا قَيُّوْمُ أَهْدِئْ لَيْلِيْ وَأَنِمْ عَيْنِيْ

উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতুউ ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদিঅ্ লাইলী ওয়া আনিম আইনি।

অর্থ: হে আল্লাহ! তারকারাজি নিভে গেছে, মানুষের চোখগুলো শান্ত হয়ে গেছে আর আপনি তো চিরঞ্জীব-চিরস্থায়ী—তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমার রাতকে শান্তিময় করুন এবং আমার চোখে ঘুম দিন।

জায়েদ ইবনে সাবেত (রা.) থেকে দুর্বল সূত্রে বর্ণিত রয়েছে যে, তিনি আল্লাহর রাসুলকে (সা.) তার অনিদ্রা রোগের কথা জানালে তিনি তাকে এ দোয়াটি পড়তে বলেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। (তাবরানি)

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত; ওয়া রাব্বাশ শায়াত্বিনি ওয়া মা আদাল্লাত; কুন লি জারাং-মিন শাররি খালক্বিকা কুল্লিহিম জামিআ। আইঁ ইয়াফরুত্বা আলাইয়্যা আহাদুম মিনহুম, আও আইঁ ইয়াবগিয়া আলাইয়্যা; আজ্জা ওয়া জাল্লা, ছানাউকা ওয়ালা ইলাহা গাইরুকা, ওয়ালা ইলাহা ইল্লা আংতা।

অর্থ : হে আল্লাহ! সপ্ত আকাশ এবং যা কিছুর উপর তা ছায়া দেয় সে সব কিছুর রব্ব! জমিনগুলো এবং যা কিছু তা বহন করছে সে সব কিছুর প্রতিপালক! শয়তান ও যাদের সে গুমরাহ করে তাদের প্রতিপালক! তোমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমার আশ্রয় হও, এদের কেউ যেন আমার উপর কর্তৃত্ব চালাতে (বা বাড়াবাড়ি করতে) বা বিরুদ্ধাচরণ করতে না পারে। হে সম্মানিত, তোমার আশ্রয়প্রার্থী, মহামান্বিত তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ব্যাতীত কোনো ইলাহ নেই। (আল-কালিমুত তাইয়্যিব : ৪৭/৩৩; মিশকাত, হাদিস : ২৪১১, তিরমিজি, হাদিস : ৩৫২৩)

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission