ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মদিনায় মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ!

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:৫১ পিএম
মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হয়ে হজযাত্রীদের সেবা এক মহৎ উদ্যোগ। ছবি: সংগৃহীত

পবিত্র হজ উপলক্ষে আল্লাহর মেহমানদের সেবায় অংশ নেওয়ার এক অনন্য সুযোগ এনে দিয়েছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদ আন-নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আবেদন আহ্বান করেছে সৌদি কর্তৃপক্ষ।

‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় সজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই কর্মসূচির আয়োজন করেছে। এর মাধ্যমে হজ মৌসুমে মসজিদে নববীতে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য আবেদনকারীরা।

কারা আবেদন করতে পারবেন?

এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নিতে পারবেন—

> সৌদি আরবের নাগরিকরা

> সৌদিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (ইকামাধারী)

তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, হজের ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি ন্যাশনাল আইডি অথবা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যেসব ক্ষেত্রে কাজ করার সুযোগ মিলবে

নির্বাচিত স্বেচ্ছাসেবীরা মূলত ছয়টি গুরুত্বপূর্ণ সেবামূলক খাতে দায়িত্ব পালন করবেন—

১️. ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান

হজযাত্রী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় ধর্মীয় তথ্য ও সহায়তা দেওয়া।

২️. নামাজের কাতার সুশৃঙ্খল রাখা

মুসল্লিদের কাতার সুন্দরভাবে বিন্যস্ত করতে সহায়তা করা।

৩️. ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি

মসজিদের প্রযুক্তিগত সেবা পর্যবেক্ষণ ও পরিচালনায় সহযোগিতা করা।

৪️. বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা

বিদেশি মুসল্লিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভাষাগত সহায়তা দেওয়া।

৫️. সচেতনতামূলক প্রচারণা পরিচালনা

মাঠপর্যায়ে বিভিন্ন নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া।

৬️. দর্শনার্থীদের সাধারণ সেবা প্রদান

মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়া।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের National Volunteer Work Platform ওয়েবসাইট nvg.gov.sa-তে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের ধাপগুলো হলো—

পোর্টালে লগইন করুন

‘Religious’ বা ধর্মীয় ক্যাটাগরি নির্বাচন করুন

এরপর ‘General Presidency for Religious Affairs at the Prophet’s Mosque’ অপশনটি খুঁজে নিন

পছন্দের স্বেচ্ছাসেবী পদের জন্য নিবন্ধন সম্পন্ন করুন

আরও পড়ুন

হজযাত্রীদের সেবায় এক মহৎ উদ্যোগ

প্রতি বছর হজ মৌসুমে লাখ লাখ মুসল্লি ও হজযাত্রীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মদিনা ও মক্কা। তাদের ইবাদতকে আরও নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে এ ধরনের স্বেচ্ছাসেবী কর্মসূচি পরিচালনা করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নাগরিক ও প্রবাসীরা সরাসরি হজ ব্যবস্থাপনার মতো মহৎ কাজে অংশ নেওয়ার সুযোগ পান, যা নিঃসন্দেহে এক অনন্য সৌভাগ্যের বিষয়।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ 
প্রাচীন মিশরের স্থাপত্যশৈলী, জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের অপূর্ব সমন্বয় আবারও মুগ্ধ করল বিশ্ববাসীকে। ফেরাউনের (দ্বিতীয় রামেসিস) জন্মদিনে সূর্যের সোনালি রশ্মি তার মন্দিরের গভীরে প্রবেশ করে আলোকিত করেছে ফেরাউনের মুখমণ্ডল।
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ 
রোববার লক্ষ্মীপূজা
বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা রোববার (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ভক্তরা বিনিদ্র থেকে লক্ষ্মীর পূজা করে বলে একে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মীপূজা। 
রোববার লক্ষ্মীপূজা
যে আমল করলে সহজে বিয়ে হয়
বিয়ে সহজ করতে দোয়া, কোরআনের বিশেষ দোয়া পাঠ এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন ইসলামি আলেমরা। তবে নির্দিষ্ট কোনো আমল করলেই দ্রুত বিয়ে হবে এমন নিশ্চয়তা কোরআন-হাদিসে নেই।
যে আমল করলে সহজে বিয়ে হয়
জাতীয় ইমাম সমিতির কাউন্সিল আজ
জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আজ শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতির কাউন্সিল আজ
আজকের নামাজের সময়সূচি
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব
সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন
সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের