ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাজিদের ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন উপহার দিচ্ছে সৌদি সরকার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

হজ শুধু একটি ইবাদত নয়, এটি মুসলিম উম্মাহর এক বিশাল আধ্যাত্মিক মিলনমেলা। এই হজ শেষে এবার হাজিদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছে সৌদি আরব। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে হাজিদের দেওয়া হচ্ছে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের কপি।

সৌদি বার্তা সংস্থা এসপিএর খবরে এ তথ্য জানা যায়।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজি ও হজে নিয়োজিত কর্মীদের মধ্যে এই কুরআন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ থেকেই প্রথম ধাপে বিতরণ শুরু হয়।

মদিনার কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত প্রায় ১৯ লাখ কুরআনের কপি বিশ্বজুড়ে হাজিদের মধ্যে বিতরণ করা হবে। উদ্দেশ্য হলো, মুসল্লিরা যেন নিজ মাতৃভাষায় আল্লাহর বাণী বুঝতে ও অধ্যয়ন করতে পারেন।

আরও পড়ুন

এ কারণে ৮০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এসব কুরআন, যাতে বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা নিজেদের ভাষায় ইসলামি শিক্ষা নিয়ে দেশে ফিরতে পারেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এই বিতরণ কার্যক্রম চলবে।

ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উদ্যোগ বিশ্বজুড়ে কুরআনের বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রচেষ্টা।

এদিকে পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

হজ শেষে এই কুরআন উপহারকে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বব্যাপী ইসলামি শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা