ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কবরে যেসব প্রশ্নের জবাব দিলেই খুলবে জান্নাতের দরজা

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

মৃত্যুর পর মানুষের প্রথম ধাপ হলো কবর, যা আখিরাতের যাত্রার সূচনা। ইসলামে কবরকে বলা হয়েছে পরকালের প্রথম পরীক্ষা ক্ষেত্র। এখানে সফল হতে পারলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর ব্যর্থ হলে আখিরাতের জীবন কঠিন হয়ে যাবে।

হাদিসে এসেছে, ইসলামের ইতিহাসে তৃতীয় খলিফা এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অন্যতম প্রিয় সাহাবি হযরত উসমান (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“কবর আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এতে সফল হবে, তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যে এখানে ব্যর্থ হবে, তার পরের ধাপগুলো আরও কঠিন হবে।” (সুনানে তিরমিজি: ২৩০৮)

কবরে যে তিনটি প্রশ্ন করা হবে

কবরের ভেতরে প্রতিটি মানুষকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে—

১. তোমার রব কে?

এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে কেবল সেই ব্যক্তি, যে দুনিয়াতে আল্লাহকে একমাত্র প্রতিপালক হিসেবে মেনে চলেছে। যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে রব হিসেবে গ্রহণ করেছে, তারা উত্তর দিতে পারবে না।

কোরআনে এসেছে—

“তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও ধর্মগুরুদের রব বানিয়ে নিয়েছে…” (সুরা তাওবা, আয়াত: ৩১)

আরও পড়ুন

২. তোমার দীন কী?

যারা দুনিয়াতে ইসলামকে পূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, তারাই এ প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা অন্য বিধানকে জীবনব্যবস্থা বানিয়েছে, তারা বিভ্রান্ত হয়ে যাবে।

আল্লাহ বলেন—

“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন গ্রহণ করবে, তা কখনো গ্রহণযোগ্য হবে না…” (সুরা আলে ইমরান, আয়াত: ৮৫)

৩. তোমাদের মধ্যে প্রেরিত ব্যক্তি কে?

এখানে প্রশ্ন করা হবে—তোমার নবী কে ছিল? তুমি কার অনুসরণ করেছ?

যারা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ অনুসরণ করেছে, তারাই সঠিক উত্তর দিতে পারবে।

হাদিসে এসেছে, যারা এই তিন প্রশ্নের সঠিক উত্তর দেবে, আকাশ থেকে ঘোষণা আসবে—

“আমার বান্দা সত্য বলেছে। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও।”

এরপর তার কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের শান্তি তার কাছে আসতে থাকবে। (মুসনাদ আহমদ, মিশকাত: ১৫৪২)

কবরের এই তিনটি প্রশ্নই মানুষের ঈমান, আমল ও জীবনের প্রকৃত পরিচয় প্রকাশ করবে। তাই দুনিয়ার জীবনেই আল্লাহ, ইসলাম ও রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা মেনে চলাই হবে পরকালের সফলতার আসল প্রস্তুতি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
সাগরে বিলীন বাবার কবর, কান্না থামছে না বৃদ্ধ জাকির হোসেনের
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
কবর জিয়ারত ও সালাম দিলে মৃতরা কি টের পান?
বেঁচে থাকতেই কবর খুঁড়ে ‘চল্লিশার’ আয়োজন, এলাকায় চাঞ্চল্য