ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১০৪ বছর বয়সে হজ করে আলোচনায় এমবা মার্সিয়াহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বছর হজ পালন করা সবচেয়ে বয়স্ক হাজি হিসেবে পরিচিতি পেয়েছেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা এমবা মার্সিয়াহ (১০৪)।

জানা গেছে, তিনি ইন্দোনেশিয়ার ২০২৬ সালের হজ কাফেলার অংশ হিসেবে অনুমোদিত ২ লাখ ২১ হাজার মুসল্লির একজন ছিলেন। ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন এবং বহু বছর ধরে অর্থ জমিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালান। স্থানীয়ভাবে প্রচলিত খাবার বিক্রি করতেন এবং সেখান থেকে অল্প অল্প করে সঞ্চয় করতেন।

হজ মিডিয়া সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবা মার্সিয়াহ বলেন, আমি ঐতিহ্যবাহী জাউ বিক্রি করি। আমি অল্প অল্প করে অর্থ জমিয়েছি। সেই অর্থগুলো আমি একটি পাত্রে জমিয়ে রাখতাম। যদি কোনো ঘাটতি হয়, আমার ছেলে তাতে যোগ করে দিত।

আরও পড়ুন

দীর্ঘ সময় সঞ্চয়ের মাধ্যমে তিনি হজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হন। প্রথমদিকে তিনি বিষয়টি কাউকে জানাননি, এমনকি কাছের আত্মীয় বা প্রতিবেশীদেরও না। পরে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার পর বিষয়টি প্রকাশ করেন এই নারী।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেয়া মারসিয়াহ এখন লাঠির সাহায্যে ধীরে হাঁটতে পারেন। তবে হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করেছেন। তিনি ২২ মে সকালে মক্কায় পৌঁছান, তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহর সঙ্গে।

ইন্দোনেশিয়ার ১১২তম সুরাবায়া এমবারকেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরোহ জানান, মার্সিয়াহ সুস্থ আছেন এবং হজযাত্রার সকল কার্যক্রম সফলভাবে হজ পালন করেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ এখনও শাহজালাল বিমানবন্দরেই আছেন