‘অস্ত্র ঠেকিয়ে’ মোটরসাইকেল ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, যা জানা গেল

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২০ পিএম


‘অস্ত্র ঠেকিয়ে’ মোটরসাইকেল ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, যা জানা গেল
ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালককে মারধরের পর রাস্তায় ফেলে দেয়। 

বিজ্ঞাপন

এরপর মুখ বাঁধা আরও দুই যুবক এসে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় এক যুবক ভুক্তভোগীকে অস্ত্রের ভয় দেখায়। পরে চার জন দুইটি মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে এই ঘটনা আসলে একটি শুটিং ছিল বলে জানা গেছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় এ দৃশ্য ধারণ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমাদের জানা নেই। তবে ভিডিওতে থাকা এক আনসার সদস্য জানিয়েছেন, এটি শুটিংয়ের একটি দৃশ্য ছিল।

ছিনতাইয়ের ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি আল আমিন ইসলাম সোয়েড (Al Amin Islam Soed) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়, যাতে রাত দেড়টা পর্যন্ত সাত লাখের বেশি ভিউ হয়। তবে পরে সাকিব রাজ (Sakib Raj) নামে আরেকটি প্রোফাইল থেকে শুটিংয়ের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ ভিডিওতে ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি একটি সতর্কতামূলক ভিডিও, যা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি। দয়া করে এটি সত্যি হিসাবে নেবেন না।

ভিডিওতে দেখানো হয়, ছিনতাইয়ের ঘটনার পর সংশ্লিষ্টরা সতর্কবার্তা দিচ্ছেন এবং পাঠাও চালকদের নির্জন স্থানে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন।

বিজ্ঞাপন

ভিডিও নির্মাতারা আনসার সদস্য সুনীলেরও একটি বক্তব্য নিয়েছেন। সেখানে সুনীল বলেন, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে জনগণেরও সচেতন হওয়া জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

সতর্কতামূলক ভিডিওর শেষ অংশে আরও বলা হয়, এখানে খেলনা পিস্তল ব্যবহার করা হয়েছে এবং এটি সম্পূর্ণ সতর্কতামূলক উদ্যোগ। যা বাস্তব ঘটনা নয়।

তবে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নেটিজেনরা এ নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন ফেসবুকে।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission