মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায় পাটওয়ারীর: মেঘনা আলম

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১০:৫০ পিএম


মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর: মেঘনা আলম
ছবি: সংগৃহীত

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায় পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে এই বোধ ওনার ছিল।

image

অভিনেত্রী আরও বলেন, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।

এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

আরও পড়ুন

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission