এবার সাদিক কায়েমের দুঃখ প্রকাশ

আরটিভি নিউজ  

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৬ এএম


এবার সাদিক কায়েমের দুঃখ প্রকাশ
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম যে পোস্ট দিয়েছিলেন, সেটিতে শব্দচয়ন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে পোস্ট করেন।

সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটো কার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে এবং বিতর্ক থাকবে। তবে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি বা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কাম্য নয়। রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন

সাদিক কায়েম উল্লেখ করেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে তাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার সহযোগীরা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মতপথে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাব।

বিজ্ঞাপন

তিনি ব্যক্তিগতভাবে স্পষ্ট করেছেন, গতকাল ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর যে পোস্ট দিয়েছিলেন, সেটিতে শব্দচয়নের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তিনি এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission