বাবার কাঁধে চড়ে আছেন জাইমা, স্ট্যাটাসে জানালেন না বলা কথা 

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৩ পিএম


বাবার কাঁধে চড়ে আছেন জাইমা, স্ট্যাটাসে জানালেন না বলা কথা 
ছবি: সংগৃহীত

অল্প কিছুদিন হলো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন হয়েছে শপথ, অফিসও শুরু করেছেন তিনি। এবার তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার কন্যা জাইমা রহমান। ফেসবুক পোস্টে জাইমা যোগ করেছেন দুটি ছবি। যার মধ্যে একটিতে ছোটবেলা জাইমা বসে আছেন বাবার কাঁধে, আরেকটাতে তিনি রয়েছেন বাবা-মায়ের সাথে, চারপাশে অনেক মানুষ।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড পেজে করা ওই পোস্টে জাইমা লিখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission