ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভাইরাল হলেও তাইজুলের পেটে নেই ভাত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর গ্রামের সহজ-সরল ভাষায় এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছেন কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু। তবে ফেসবুকে জনপ্রিয়তা পেলেও তার জীবনের কঠিন বাস্তবতা এখনো বদলায়নি। অভাব-অনটন এখনও তার নিত্যসঙ্গী।

জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নর সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। জীবিকার তাগিদে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি বিদ্যালয়ে ২৬ মার্চের অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ করেই ‘জিলাপির সরকারি দাম’ নিয়ে মজার ছলে একটি ভিডিও তৈরি করেন। সেই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়।

এরপর থেকে তিনি নিজ এলাকার নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের জীবনসংগ্রাম নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন। তার সরল উপস্থাপনা, গ্রামীণ ভাষার ব্যবহার এবং আবেগঘন বক্তব্য দ্রুতই সাধারণ মানুষের মন জয় করে নেয়।

নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নাগেশ্বরীর এই গ্রামের বাসিন্দা সিরাজ ও তাহেরা দম্পতির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় সন্তান তাইজুল। নদীভাঙনের কবলে পড়ে তাদের পরিবার ভিটেমাটি হারিয়ে বর্তমানে অন্যের জায়গায় বসবাস করছে। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া এই তরুণের ব্যক্তিজীবনও ছিল কষ্টে ভরা।

অভাবের কারণে টিকতে পারেনি তাজুর দাম্পত্য জীবনও। বর্তমানে অসুস্থ বাবা-মা এবং দুই ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে এখনও রাজমিস্ত্রির সহকারী হিসেবেই কাজ করে যাচ্ছেন তিনি। মাত্র ৮ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে নিজের জীবনসংগ্রাম এবং এলাকার মানুষের বাস্তবতা তুলে ধরতেন তিনি। প্রায় দেড় বছর আগে মানসিক কষ্ট ভুলে থাকার জন্যই ভিডিও বানানো শুরু করেন তাজু।

তাইজুল ইসলাম তাজু বলেন, মানুষ ভালোবাসা দিছে, ভিডিও ভাইরাল হইছে। কিন্তু আমার তো এখনো কষ্টই কমে নাই। পেজে মনিটাইজেশন নাই, আয়ও নাই। সংসার চালানো কষ্ট হয়। চিন্তা করছি, আবারও ঢাকা গিয়ে কাজ করব। কাজ না করলে তো আর পরিবারে ভাত জুটবে না।

জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজের চেষ্টায় মানুষের ভালোবাসা অর্জন করা তাইজুল ইসলাম তাজু এখন সেই ভালোবাসাকেই সামনে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখছেন। তবে প্রশ্ন রয়ে গেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একজন তরুণের জীবনে কি আদৌ বদল আনতে পেরেছে তার এই জনপ্রিয়তা, নাকি পর্দার আড়ালে এখনো ক্ষুধা আর সংগ্রামই তার একমাত্র বাস্তবতা?

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ