টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছেন না জুলাই যোদ্ধারা (ভিডিও)

এ আর বাদল

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১০:৩৭ এএম


জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোটা থেকে সরকার পতনের এক দফা। ছাত্র-জনতার এ আন্দোলনে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

পালিয়ে যাওয়ার আগে চলে নির্বিচারে গুলি আর নির্মম হত্যাযজ্ঞ। এতে, প্রাণ যায় বহু ছাত্র-জনতার। আহত হয় বিপল সংখ্যক আন্দোলনকারী। 

এসব আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যেখানে কাজ করছেন অনেক জুলাইযোদ্ধা। তবে, টাকা না থাকায় আর্থিক সহায়তা পাচ্ছে না অনেক জুলাই যোদ্ধারা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, এ পর্যন্ত ১১৯ কোটি টাকা পেয়েছি, যা দিয়ে সব জুলাই যোদ্ধাকে সহায়তা করা যায়নি। 

তিনি আরও বলেন, মোট ভিকটিম ১৫ হাজার ১৮৮ জন। এরমধ্যে এখনও টাকা পায়নি আট হাজার ৪৪৬ জন। এজন্য প্রয়োজন আরও প্রায় ২৩১ কোটি টাকা। আর্থিক সংকট কাটাতে সরকারের সঙ্গে আলোচনা চলমান আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামাল আকবর বলেন, জুলাই যোদ্ধাদের শুধু সাময়িক টাকা দিয়ে নয়, তাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য ফাউন্ডেশন থেকে উদ্যোগও নেওয়া হয়েছে ।

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission