ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যেখানে বৃষ্টি নয়, কুয়াশাই মেটাচ্ছে পানির চাহিদা!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

এখন যে মরু শহরটি দেখছেন বছরের পর বছর বৃষ্টি না হলেও এখন আর মানুষের পানির কল শুকিয়ে থাকে না। কারণ এখানে পানির যোগান দেয় কুয়াশা। বাতাসে ভেসে আসা সাদা কুয়াশাই কয়েক ঘণ্টার মধ্যে পরিণত হয় শত শত লিটার বিশুদ্ধ পানিতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই প্রযুক্তিই বদলে দিয়েছে পেরুর রাজধানী লিমার হাজারো মানুষের জীবন।

প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত মরুর দেশ পেরু। আর তার রাজধানী লিমা বিশ্বের অন্যতম শুষ্ক শহর। এক কোটিরও বেশি মানুষের এই শহরে একসময় বিশুদ্ধ পানি ছিল অমাবস্যার চাঁদের মত । অনেক পরিবারকে নির্ভর করতে হতো দিনের পর দিন ওয়াটার ট্রাকের ওপর । আবার অনেক নারীকে শুধু এক কলসি পানি আনতেই প্রতিদিন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা হেঁটে যেতে হতো। পানির প্রতিটি ফোঁটা ছিল তাদের কাছে সোনার চেয়েও মূল্যবান।

আরও পড়ুন

এই কঠিন বাস্তবতার মাঝেই আসে এক অসাধারণ পরিবর্তন। প্রকৃতিকে শত্রু নয়, বন্ধু বানানোর সিদ্ধান্ত নেন একদল মানুষ। তারা বুঝতে পারেন, বৃষ্টি না হলেও এই মরু শহরে নিয়মিত কুয়াশা আসে। আর সেই কুয়াশাকেই যদি ধরা যায়, তাহলে পানির সংকট অনেকটাই দূর করা সম্ভব।

সেখান থেকেই জন্ম নেয় ফগ ক্যাচার। নামের মধ্যেই লুকিয়ে আছে এর কাজ। ফগ অর্থ কুয়াশা, আর ক্যাচার অর্থ ধরে রাখা। বিশেষ ধরনের সূক্ষ্ম প্লাস্টিকের জাল পাহাড়ের ঢালে বাতাসের মুখে স্থাপন করা হয়। কুয়াশা সেই জালে আঘাত করলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আটকে যায়। ধীরে ধীরে সেই কণাগুলো বড় ফোঁটায় পরিণত হয়। তারপর পাইপ বেয়ে নেমে জমা হয় বড় ট্যাঙ্কে। অর্থাৎ কোনো মোটর নেই, বিদ্যুৎ নেই, রাসায়নিক নেই। শুধু বাতাস ও কুয়াশাই তৈরি করছে বিশুদ্ধ পানি।

এই প্রযুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান পেরুর প্রকৌশলী আবেল ক্রুসের। ছোটবেলা থেকেই পানির কষ্ট দেখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই একসময় তাকে সমাধানের পথ খুঁজতে বাধ্য করে। এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় নিজের জমির প্লাস্টিকের জালে জমে থাকা জলকণা দেখে মাথায় আসে নতুন ভাবনা। পরে সেই ভাবনাই বদলে দেয় হাজারো মানুষের জীবন।

আজ পেরুর বিভিন্ন অঞ্চলে দুই হাজারেরও বেশি ফগ ক্যাচার কাজ করছে। একটি জাল থেকেই প্রতিদিন ২০০ থেকে ৪০০ লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি পাওয়া যায়। সেই পানি শুধু মানুষের তৃষ্ণাই মেটাচ্ছে না, চাষাবাদেও তৈরি করছে নতুন সম্ভাবনা । মরুর পাহাড়ে এখন দেখা যাচ্ছে ফলের বাগান, সবজির ক্ষেত ও সবুজের ছোঁয়া । একসময় যে কুয়াশাকে কেউ গুরুত্ব দিত না, আজ সেটিই হয়ে উঠেছে মরুভূমির সবচেয়ে মূল্যবান সম্পদ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
বাবা, এক বটবৃক্ষের নাম। সন্তানের সবরকম ভাল থাকার উৎস, সেটিই যেন আবারও প্রমাণিত এই বাচ্চাদের কণ্ঠে। চারদিকে যখন বিরাজ করছে পূজার আমেজ তখন এই কোমলমতি শিশুদের চোখে পানি, আর কণ্ঠে আক্ষেপ। এ বছর যেন উৎসবের দিনগুলোতে নতুন জামার চেয়েও বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তাদের বাবা। তাই আনন্দের সময়ও যেন থামছেই না তাদের কান্না।
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভিডিওর এই শিশুরা সবাই প্রাথমিকের শিক্ষার্থী। যাদের এখন সহপাঠীদের সাথে ছুটোছুটি করার কথা বিদ্যালয়ের মাঠে। অথচ পানি জমে থাকায় তারা পারছে না খেলতে, কেউ আবার যেতে পারে না টয়লেটেও। আবার পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ভিজে যায় কারও পোশাক। বই-খাতায় লেগে যায় কাদা। অভিযোগের যেন শেষ নেই কোমলমতি এই শিশুদের। 
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
হরমুজ সংকটে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল লোহিত সাগরের ইয়ানবু বন্দর। কিন্তু সেই পথও এখন রয়েছে হামলার ঝুঁকিতে। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই তেলবন্দর রক্ষায় এবার সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুধু সেনা নয়, সঙ্গে যাচ্ছে রাডার ও প্রতিরক্ষাব্যবস্থাও।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।  মাখোঁ জানান, ইয়ানবু রক্ষায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ফ্রান্স। সেই চুক্তির আওতায় সেখানে পাঠানো হবে ফরাসি সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা। তবে মাখোঁ একটি বিষয় স্পষ্ট করেছেন। ফরাসি সেনাদের পাঠানো হচ্ছে ইয়ানবু রক্ষার জন্য, চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার জন্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের একটি বন্দর রক্ষায়  কেন সেনা পাঠাতে হচ্ছে ফ্রান্সকে? এর পেছনে বড় কারণ হরমুজ প্রণালির চলমান সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর বিকল্প পথ হিসেবে ইয়ানবুর গুরুত্ব অনেক বেড়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় লোহিত সাগরের এই বন্দরে। সেখান থেকে হরমুজ এড়িয়ে সরাসরি তেল পাঠানো সম্ভব আন্তর্জাতিক বাজারে। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থাও খেয়েছে বড় ধাক্কা। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষও ইয়ানবুসহ বিভিন্ন এলাকার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ইয়ানবু দিয়ে তেল রপ্তানিও বন্ধ হয়ে যায়। পরে পাইপলাইনটি আবার চালু করা হয়েছে সীমিত পরিসরে।  ফলে ইয়ানবুর নিরাপত্তা এখন শুধু সৌদি আরবের বিষয় নয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও বন্দরটির গুরুত্ব বেড়েছে বন্দরটির। আর ফ্রান্সও অনুভব করছে জ্বালানি সংকটের চাপ। মাখোঁ বলেন, আগামী শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে তাঁর সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। এমন খবর সত্য হলে তার ফল বিশ্ব ও মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও হোয়াইট হাউস অস্বীকার করেছে এমন কোনো পরিকল্পনার কথা। আরটিভি/এআর 
সৌদি রক্ষায় নামছে ফরাসি সেনারা!
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
আধুনিকতার ছোঁয়া লাগার আগে বরেন্দ্রভূমির মেঠোপথগুলো কেমন ছিল? সন্ধ্যা নামলেই চারপাশের খাঁ-খাঁ নীরবতা, বন্যপ্রাণীর ভয় আর ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ে ক্লান্ত পথিকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল একটি অনন্য মানবিক উদ্যোগ। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ সেই মানবতার ঐতিহ্যকে পরম যত্নে টিকিয়ে রেখেছে। নিজ সম্পত্তির উপার্জনে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এমন দৃষ্টান্ত আধুনিক সমাজেও এক বিরল মানবসেবার বার্তা দেয়।
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
আরও পড়ুন
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে আগামী চার দিনের আবহাওয়া