বাড়ির আঙিনাতেই দৌড়াচ্ছে ২৯টি চিত্রা হরিণ!

রফিকুল ইসলাম (বরিশাল), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৭:৩৯ পিএম


প্রথম দেখায় মনে হতে পারে, এটি কোনো চিড়িয়াখানা। আবার কারও চোখে হয়তো ধরা দিতে পারে বনের এক টুকরো দৃশ্য। কিন্তু না, এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিয়ালখুনি গ্রামের একটি ব্যক্তিগত খামার। আর এখানেই পালন করা হচ্ছে ২৯টি চিত্রা হরিণ।

ছয় বছর আগে মাত্র ছয়টি হরিণশাবক দিয়ে এই খামার শুরু করেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই গড়ে তোলেন ‘চন্দ্রবিন্দু’ নামে এই উদ্যোগ।

আরও পড়ুন

সময়ের সঙ্গে হরিণের সংখ্যা বেড়ে এখন হয়েছে ২৯টি। প্রতিদিন ভোরে শুরু হয় পরিচর্যা। খামারের পাশেই চাষ করা হয় হরিণের খাবারের জন্য বিশেষ ধরনের ঘাস। নিয়মিত যত্নেই বেড়ে উঠছে প্রাণীগুলো।

এই খামার দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বিশেষ করে শিশুদের কাছে জায়গাটি বেশ আকর্ষণীয়।

তবে এই উদ্যোগ পরিচালিত হচ্ছে সরকারি অনুমতি নিয়েই। খামার কর্তৃপক্ষ জানায়, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন রয়েছে। 

মানুষের যত্ন, সচেতনতা ও নিয়ম মেনে পরিচর্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণেও ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব। সেই উদাহরণই তৈরি করেছেন আবুল কালাম আজাদ।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission