যে বিশেষ কারণে দ্য হানড্রেডে মুস্তাফিজকে কিনলো বার্মিংহাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৮:০৭ পিএম


যে বিশেষ কারণে দ্য হানড্রেডে মুস্তাফিজকে কিনলো বার্মিংহাম
মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

প্রথমবারের মতো ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজ ছাড়াও ছিলেন বাংলাদেশের রাইজিং স্টার রিশাদ হোসেন। তবে, কোনও দল নেয়নি তাকে।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজু নতুন কেউ নন। এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন তিনি।

সবশেষ আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে, নিরাপত্তা শঙ্কার কারণে পরে তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

বিজ্ঞাপন

পিএসএলে লাহোরের সঙ্গে মুস্তাফিজের চুক্তি হয় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। ফলে ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা যে এখনও তুঙ্গে, সেটি স্পষ্ট।

আরও পড়ুন

বার্মিংহাম ফিনিক্স তাকে দলে নেওয়ার পেছনে একটি বিশেষ কারণও রয়েছে। দলটির কোচ শেন বন্ডের সঙ্গে মুস্তাফিজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার সময় বোলিং কোচ হিসেবে বন্ডের সঙ্গে কাজ করেছিলেন মুস্তাফিজ।

বিজ্ঞাপন

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ড বলেন, ‘আমি মুম্বাইয়ে মোস্তাফিজের সঙ্গে কাজ করেছি। সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বোলার। তার গতির পরিবর্তন ও স্লোয়ার ডেলিভারি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ।’

শেন বন্ডের মতে, ইংল্যান্ডের অনেক মাঠে মৌসুম যত এগোয়, তত বল ঘুরতে শুরু করে। সে ক্ষেত্রে মুস্তাফিজের স্লোয়ার ও বৈচিত্র্যময় বোলিং বার্মিংহাম ফিনিক্সের জন্য বড় সম্পদ হতে পারে।

প্রসঙ্গত, আগামী ২১ জুলাই মাঠে গড়াতে যাচ্ছে দ্য হানড্রেডের পঞ্চম আসর। বার্মিংহাম ফিনিক্স দলে জ্যাকব বেথেল, রেহান আহমেদ, উসমান তারিক ও ডনোভান ফেরেইরাসহ আরও কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে খেলবেন মুস্তাফিজ।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission