ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দলকে ১১ রানের রোমাঞ্চকর জয়ে নেতৃত্ব দিয়ে তার নির্বাচক হিসেবে পথচলার সমাপ্তি ঘটালেন। সিরিজের ফলাফলে ২-১ ব্যবধানে জয়ী হলো স্বাগতিক বাংলাদেশ।

নিজের শেষ আন্তর্জাতিক সিরিজের জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। এরপর কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে হাসিমুখে বিদায় নেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে সাধারণত এমন সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ বিদায়ের দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে দেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক রীতি ভালোভাবে বজায় রেখে নিজ দায়িত্ব শেষ করেছেন।

বিদায়ের সময় ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও জানিয়েছেন লিপু। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হয়েছে, চলতি মাসের কিছু ঘরোয়া কাজ তিনি সম্পন্ন করবেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন ৩১ মার্চ। লিপু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তবে চুক্তি নবায়ন করেননি।

আরও পড়ুন

এদিকে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক এবং সহকারী নির্বাচক খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ মার্চ শেষ হওয়া প্রার্থী নির্বাচনের সাক্ষাৎকারে জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে এগিয়ে আছেন হাবিবুল বাশার সুমন। সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাইম ইসলাম প্রতিযোগিতায় রয়েছেন, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাইম এগিয়ে রয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ