ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রাজনৈতিক কারণে আন্তর্জাতিক মঞ্চে দেখা না গেলেও, বাংলাদেশ ক্রিকেট দলের ফেরাটা দারুণ রকমের হয়ে উঠেছে। ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজে লাল সবুজেরা প্রথমবারের মতো জয় লাভ করেছে। সিরিজের এই জয়ে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সম্ভাবনা আরও শক্তিশালী হলো।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে ১১ রানের জয় পায় টাইগাররা। যা শুধু সিরিজ জয়ই নিশ্চিত করেনি, র‌্যাংকিংয়ে উন্নতিরও পথ প্রশস্ত করেছে।

আগামী বছরের ৩১ মার্চ, আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে কে সরাসরি বিশ্বকাপে খেলবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি সুযোগ পাবে। এছাড়া স্বাগতিক আরেক দল নামিবিয়া খেলবে। যদি দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এর মধ্যে থাকে, তবে ৯ নম্বর দলকেও সরাসরি খেলার সুযোগ মিলবে।

বর্তমানে বাংলাদেশ সেই অবস্থানে পৌঁছে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করে তারা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে। সিরিজ শুরু করার সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। ২-১ জয় দিয়ে তাদের রেটিং বেড়ে ৭৯-এ পৌঁছেছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং কমে ৭৭, ফলে বাংলাদেশ তাদের পেছনে ফেলেছে।

আরও পড়ুন

সিরিজ হারের পরও পাকিস্তান রয়ে গেছে র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে, তবে তাদের রেটিং পয়েন্ট কমে ১০৫ থেকে ১০২-এ নেমেছে।

বাংলাদেশের এই জয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং বিশ্বকাপের সরাসরি খেলায় স্থান নিশ্চিত করার লক্ষ্যে তারা আরও এগিয়ে গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
আরও পড়ুন
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ