ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা দ্বিতীয় সিরিজ জয় অর্জন করল বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ২৯০ রানের বড় সংগ্রহ গড়ার পর জবাবে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়। এতে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।

তবে ম্যাচের শেষ ওভারটি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শেষ ওভারের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পাকিস্তানের ব্যাটসম্যান শাহিন শাহ আফ্রিদি শট খেলতে গিয়ে লেগ স্টাম্পের বাইরে বলটি খেলেছিলেন। আম্পায়ার প্রথমে বলটি ওয়াইড ঘোষণা করেন, কিন্তু বাংলাদেশ এলবিডব্লিউ রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটে লেগেছে। ফলস্বরূপ এলবিডব্লিউ বাতিল হয় এবং ওয়াইডও বাতিল করা হয়। শেষ বলেই শাহিন আউট হওয়ায় বাংলাদেশ নিশ্চিত করে জয়।

এই ঘটনার পর পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, বড় পর্দায় রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নেওয়ার সুযোগ নিয়েছে, যা ক্রিকেটের চেতনার বিরোধী বলে দাবি করা হয়েছে। এছাড়া পাকিস্তান অভিযোগ করেছে, বাংলাদেশকে ১৫ সেকেন্ডের নির্ধারিত সময়সীমার বেশি সময় দিয়ে রিভিউ নিতে অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পিসিবি আশা করছে, বাংলাদেশ যদি রিভিউ নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেটি প্রকাশ্যে স্বীকার করবে। তবে ম্যাচের ফলাফলের ওপর কোনো পরিবর্তন সম্ভব নয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল
সিরিজ সেরা হয়ে যা বললেন মুশফিক
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা