চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ২২ এপ্রিল ২০২৪ , ১২:২৪ পিএম


চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ছবি : আরটিভি

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৩০) ও মিজানুর রহমান (৩২)।

বিজ্ঞাপন

দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন এবং মিজানুর রহমান নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission