ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কোরবানির জন্য রাখা পশুর সঙ্গে এ কেমন বর্বরতা!

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
বুধবার স্থানীয় পিডিবি বাজারে কাটা জিহ্বা হাতে আহাজারি করতে দেখা গেছে খামার মালিক আকরাম হোসেনকে।ছবি: সংগৃহীত

আসন্ন কোরবানি ঈদের জন্য রাখা একটি ষাঁড় গরুর সাথে চরম পাশবিকতা ও বর্বরতার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা একটি ষাঁড় গরুর জিহ্বা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খামারে থাকা গরুটির জিহ্বা কেটে ফেলা হয় বলে জানিয়েছেন খামারি আকরাম হোসেন।

আরও পড়ুন

পরে বুধবার সকালে স্থানীয় পিডিবি বাজারে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় কাটা জিহ্বাটি হাতে নিয়ে খামার মালিক আকরাম হোসেনকে আহাজারি করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় কাটা জিহ্বা হাতে বাজারে আগতদের দেখিয়ে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন খামার মালিক আকরাম হোসেন। খামার মালিক জানান, তিনি দীর্ঘদিন ধরে গরুগুলো নিজ খামারে সন্তানের মতো লালনপালন করে আসছিলেন। মূলত কোরবানি ঈদকে কেন্দ্র করে শুধুমাত্র কোরবানিদাতাদের কাছে গরু বিক্রি করেন তিনি।

আকরাম হোসেনের প্রতিবেশীরা জানান, আছিম পাটুলী গ্রামে ফইরা পাড়ার আকরাম হোসেনের সংসার চলে কৃষি কাজ ও খামারে গরু লালনপালন করে। তার খামারে ষাঁড় গরুসহ ৭টি গরু রয়েছে। প্রতিদিন রাতে খামারে গরুগুলো তালাবদ্ধ থাকে।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গরুদের খাবার দিয়ে খামারের পাশেই বাড়িতে যান আকরাম। সেখানে রাত ৯টার দিকে লোডশেডিং হয়। পরে সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসে। বিদ্যুৎ আসার পর আকরাম হোসেন খামারে গিয়ে দেখতে পান খামারের সবচেয়ে বড় ষাঁড় গরুটির মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশেই পড়ে রয়েছে জিহ্বার কাটা অর্ধেক অংশ। পরে না দেখে রাতেই ২ লাখ টাকা ষাঁড় গরু এক লাখ টাকায় বিক্রি করে দেন।

স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম জানান, শত্রুতা থাকলে খামার মালিকের সঙ্গে থাকতে পারে। গরুর সঙ্গে কিসের শত্রুতা। বিষয়টি খোঁজ করে ব্যবস্থা নেওয়া উচিত।

খামার মালিক আকরাম হোসেন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। আমি গরু পালন করেই সংসার চালাই। প্রতি কোরবানি ঈদে যারা কোরবানি দেয় তাদের কাছেই সওয়াবের আশায় গরু বিক্রি করে থাকি। এখন আমি কার কাছে বিচার দিমু?

আছিম পাটুলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, কোরবানির জন্য প্রস্তুত করা একটি গরুর জিহ্বা কেটে ফেলার ঘটনাটি দুঃখজনক। খামারিদের গরুগুলো অনিরাপদ থাকলে খামারিদের মাঝে আতঙ্ক সৃষ্টি হবে। খামারিদের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি না হয় প্রশাসনকে সে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
আরও পড়ুন
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
কোরবানির চামড়া সংরক্ষণে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
ছাগলের দাঁত তুলে কোরবানির পশু হিসেবে বিক্রির চেষ্টা, অতঃপর...