বিশ্বকাপ জয়ী কোচকে সাবধান করলেন এক ভক্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১০:৪৬ পিএম


বিশ্বকাপ জয়ী কোচকে সাবধান করলেন এক ভক্ত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। বড় একটি টুর্নামেন্টের আগে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন উঠেছে ভক্ত-সমর্থকদের মনে। সেই প্রশ্নের উত্তর দেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

বিজ্ঞাপন

তবে তিনি নিশ্চিত করেছেন, এই দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি। 

আরও পড়ুন

জাম্বিয়াকে ৫-০ গোলে আর্জেন্টিনা হারানোর পর সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেছেন, এই বিশ্বকাপ তাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। তিনি বলেন, এটা হতে যাচ্ছে একটা কঠিন বিশ্বকাপ, খুব কঠিন একটা। এজন্যই ভালো শারীরিক ও মানসিক অবস্থায় থাকা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের প্রস্তুত রাখতে হবে। বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আমাদের অনেক কিছু যারা দিয়েছে, যারা কিংবদন্তি, সেই খেলোয়াড়দের বিকল্প নামানো খুব কঠিন।

বিজ্ঞাপন

এমন সময়ে স্কালোনিকে অপ্রস্তুত করে দিলেন এক ভক্ত। সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে পড়লেন তিনি। তারপর বিশ্বকাপ জয়ী কোচকে করলেন সাবধান। তাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি চাই আপনি প্রস্তুত থাকুন, কারণ ফ্রান্স সত্যিই শক্তিশালী দল, সবিনয়ের সঙ্গে বলছি, ব্রাজিল ও স্পেনের চেয়ে ভালো। কিলিয়ান এমবাপে বিশ্বের সেরা ফুটবলার, মেসি ও দিবু মার্তিনেজের পাশাপাশি। 

নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ভক্তকে সম্মেলনকক্ষ থেকে সরিয়ে নেন। পরে স্কালোনি জানান, তিনি শুরুতে ভেবেছিলেন যে ঘটনাটি হয়তো সাজানো। তার কথা, আমি ভেবেছিলাম এটা সাজানো কিছু। 

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission