শেষ দল হিসেবে সেমিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১২ জুন ২০১৭ , ১১:০৩ পিএম


শেষ দল হিসেবে সেমিতে পাকিস্তান

শেষ দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিলো পাকিস্তান। 

শ্রীলঙ্কার দেয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। 

অষ্টম উইকেটে অধিনায়ক সরফরাজ খান ও মোহাম্মাদ আমিরের ৭৫ রানের অসাধারণ জুটিতে জয় পায় দলটি।

৭৯ বলে ৬১ রান করে সরফরাজ  ও ৪৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন আমির । লঙ্কানদের পক্ষে নুয়ান প্রদীপ পান ৩ উইকেট। আর একটি করে উইকেট পান লাসিত মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল ও থিসারা পেরেরা।

এর আগে উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন আজহার আলী ও ফখর জামান। 

৩৪ করে আউট হন আজহার। আর ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে সাজঘরে ফেরেন ফখর। পাকিস্তানের মিডল অর্ডারে দ্রুত ধ্বস নামায় শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত কয়েকটি ক্যাচ মিস করার কারণে ম্যাচটি হাত ছাড়া হয় লঙ্কানদের।  

দিনের শুরুতে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে শ্রীলঙ্কা। 

সর্বোচ্চ ৭৩ রান করেন নিরোশান দিকভেলা। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৯ ও ২৭ রান করেন কুসাল মেন্ডিস। 

জুনায়েদ খান ও হাসান আলী তিনটি করে এবং মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। 

শ্রীলঙ্কা একাদশ :

নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ :

আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান।

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কার : ২৩৬ (৪৮.২ ওভার)

পাকিস্তান: ২৩৭/৭ (৪৪.৫ ওভার)

ফলাফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: সরফরাজ খান (৭৯ বলে ৬১ রান)

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission