ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
রেফারি স্লাভকো ভিনচিচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পর আন্তর্জাতিক রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ম্যাচই হয়ে থাকল তার দীর্ঘ রেফারিং জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচে ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে আর্জেন্টাইন শিবির। পুরো ম্যাচে পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান তিনি, যার সবকটিই পেয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এ কারণে অনেক আর্জেন্টাইন সমর্থকের কাছে ভিনচিচ বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন।

আর্জেন্টিনার জন্য ভিনচিচকে অনেকেই ‘অপয়া’ রেফারি হিসেবেও দেখছেন। গত দুই বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র দুটি ম্যাচে হেরেছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানের পরাজয় দুই ম্যাচেই রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন। এরপর ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন তিনি। ক্লাব ফুটবলে তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স) এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড) পরিচালনা।

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পান ভিনচিচ। সেখানে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেন, যার মধ্যে ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়। ২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভিনচিচ মোট ১২টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখিয়েছেন। এর মধ্যে প্রথম লাল কার্ডটি ছিল আলোচিত। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিকে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

আরও পড়ুন

স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ভিনচিচের অবসরের ঘোষণা দিয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালই তার বর্ণাঢ্য রেফারিং ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ চারজনকে নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর গুঞ্জনের জবাব দিল আর্জেন্টিনা
রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া!