২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:৫৮ পিএম


২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!
ছবি-সংগৃহীত

লিওনেল আন্দ্রেস মেসি, সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা ফুটবলারের কাঁধে ভর করে দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

৩৫ বছর বয়সে এসে পাঁচটি বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমে অবশেষে কাঙ্ক্ষিত শিরোপা নিজের করে নিতে পেরেছেন এই ক্ষুদে জাদুকর। ২০২২ সালে কাতারে এসে বৈশ্বিক শিরোপার আক্ষেপ ঘুচানো মেসিকে আরেকটি বিশ্বকাপের মঞ্চে দেখানো যাবে কী?

প্রশ্নের উত্তর কঠিন হলেও একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে। বয়সের বাস্তবতায় বিশ্বকাপের মঞ্চে মেসির মাঠে নামা কঠিন মনে হলেও এই ফুটবলার জানিয়েছেন, ফুটবল উপভোগ করলে দেখা যেতে পারে মেসিকে।

ডায়রিও ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি এখনো বলতে পারছি না। হ্যাঁ, আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমি আগেই বলেছি বয়সের কারণে পরের বিশ্বকাপে খেলাটা হবে খুব খুব কঠিন। আমি ফুটবল ভালোবাসি, আমি এটা যতদিন সম্ভব খেলে যেতে চাই কিন্তু নিজের শারীরিক অবস্থাও বুঝতে হবে আমাকে। আমি চাইব যেন আমি এটা উপভোগ করি। তবে কাজটা খুব কঠিন। বয়স ৩৬ হয়ে যাবে আমার, ক্যারিয়ার কোথায় যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে।'

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission