ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:০৬ এএম
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের দর্শকদের উন্মাদনার মধ্যে সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তার অবসান হয়েছে। দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখাবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এর আগে, বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। তবে স্থানীয় বাজারে ভ্যাট ও করসহ প্রায় ২০০ কোটি টাকায় স্বত্ব বিক্রিতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এতে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

পরবর্তীতে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ের তৎপরতায় সম্প্রচারস্বত্বের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসে। শেষ পর্যন্ত স্বত্বমূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ থেকে ৪৯ কোটি টাকার সমপরিমাণ।

আরও পড়ুন

এদিকে টেলিভিশনে সম্প্রচার নিশ্চিত হওয়ার আগেই বেশ কয়েকটি ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম বিশ্বকাপ দেখানোর ঘোষণা দেয়। ফলে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরাও খেলা দেখার সুযোগ পাবেন। দেশের দর্শকরা My Robi অ্যাপ, Toffee এবং Bioscope-এর মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন মাঠের লড়াই উপভোগের অপেক্ষায় তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস