ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর এনে দিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। এমনকি আসন্ন প্রীতি ম্যাচে তাকে কিছু সময়ের জন্য মাঠেও দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রায় ১০ দিন আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েন মেসি। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ ফিটনেস অনুশীলন ও ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কাজ করে আসছিলেন। ফলে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল আর্জেন্টিনা শিবিরে।

শনিবার(৬জুন) সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, লিও ভালো করছে। সে ইতোমধ্যে দলের সঙ্গে কিছু অনুশীলন শুরু করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। তার অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং আসন্ন ম্যাচে কিছু সময়ের জন্য তাকে দেখা যেতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এই ম্যাচে না হলেও পরের ম্যাচে তাকে খেলানো সম্ভব হতে পারে।

রোববার (৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দল গোছানোর শেষ পর্যায়ে থাকা স্কালোনির জন্য মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠা বড় স্বস্তির কারণ।

মেসিকে নিয়ে একটি মজার ঘটনার কথাও জানান আর্জেন্টাইন কোচ। স্কোয়াড ঘোষণার আগে মেসি তাকে বার্তা পাঠিয়ে পুরো দল দেখতে চেয়েছিলেন। জবাবে স্কালোনি মজা করে বলেন, তোমাকেও দলে ডাকা হয়েছে।

আরও পড়ুন

কাতার বিশ্বকাপ জয়ের পর আবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে প্রস্তুত মেসি। সবকিছু ঠিক থাকলে এটি হতে পারে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ এবং সম্ভবত শেষ বিশ্বকাপও। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। শিরোপাধারী আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন