ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে জার্মান শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৪০ এএম
লেনার্ট কার্ল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় দুঃসংবাদ পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। উরুর চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল।

মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে বুন্দেসলিগায় দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন। বিশ্বকাপের সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের তালিকায়ও তার নাম ছিল অন্যতম। তবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির শেষ অনুশীলন সেশনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

বায়ার্ন মিউনিখের হয়ে খেলা কার্ল গত ৩১ মে ফিনল্যান্ডের বিপক্ষে জার্মানির ৪-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন। ম্যাচটিতে তিনি একটি গোলেও সহায়তা করেন। তার পরিবর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরবি লাইপজিগের তরুণ মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে।

কার্লের ইনজুরিতে হতাশা প্রকাশ করেছেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, লেনির জন্য আমি ভীষণ দুঃখিত। তার এবং আমাদের সবার জন্যই বিশ্বকাপ মিস করা বড় ধরনের ধাক্কা। তবে সে এখনও খুবই তরুণ। সামনে তার আরও অনেক বড় টুর্নামেন্ট খেলার সুযোগ রয়েছে। আমরা অবশ্যই তাকে দলে রাখতে চেয়েছিলাম।

নাগেলসম্যান আরও বলেন, আসান ওয়েদ্রাওগোও আমাদের সঙ্গে দারুণ সূচনা করেছিল। সে অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। আমরা আশা করছি, সে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে নিজের সামর্থ্যের সেরাটা দেখাবে।

কার্লের অনুপস্থিতিতে বিশ্বকাপ মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন ওয়েদ্রাওগো। জার্মানির হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি হবে বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ।

আরও পড়ুন

এরপর ১৪ জুন গ্রুপ ‘ই’তে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট (২০ জুন) এবং ইকুয়েডর (২৫ জুন)। তরুণ তারকার ছিটকে যাওয়ার ধাক্কা সামলে শিরোপা লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে নাগেলসম্যানের দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের