দিবালাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুন ২০২৪ , ০৭:১৩ পিএম


আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

বাঁ পায়ের দুর্দান্ত স্কিল এবং গতিময় শটের জাদু দেখিয়ে আর্জেন্টাইন ফুটবলে নজর কেড়েছিলেন পাওলো দিবালা। ভাবা হচ্ছিলো আর্জেন্টিনার পরবর্তী তারকা। তবে ইনজুরি আর দলের পজিশনের জন্য নিয়মিত হতে পারেননি তিনি। 

বিজ্ঞাপন

অনেকের ধরণা দিবিলা বাঁ পায়ের খেলোয়াড় হওয়ায় দলের মূল একাদশে জায়গা পান না। কারণ, সেখানে মেসি এবং ডি মারিয়াকে নিয়ে পরিকল্পনা সাজান কোচ স্কালোনি। এদিকে গুঞ্জন উঠেছে আসন্ন কোপা আমেরিকার দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন দিবালা।

এর আগে ইকুয়েডর ও গুয়েতামেলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের স্কোয়াডেও নেই দিবালা। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখানে শুধু তার (দিবালার) ব্যাপার না। যখন আপনি একজন খেলোয়াড়কে বাদ দেবেন, বিশেষ করে যে অবস্থায় আমরা দিয়েছি, এটা সবসময়ই কঠিন। আমাদের তার প্রতি বিশেষ ভালো লাগা আছে। কিন্তু সবসময়ই বলেছি, দল সবার আগে।’

‘পজেশনের কথা ভাবনায় আনলে, বিশেষত কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হতো। দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি।’

বিজ্ঞাপন

খেলোয়াড়দের ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, কিছু খেলোয়াড়ের অবস্থা আদর্শ নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারিরীক অবস্থা নিয়ে আমাদের সংশয় আছে। আমাদের অনেক জায়গা কাভার করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় আছে।

গত বছরের শেষদিকে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি, এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে স্কালোনি জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ভিন্ন কিছু না ভাবলে আপাতত মেসিদের সঙ্গেই থাকবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার ভবিষ্যৎ? আমি ইতোমধ্যে নভেম্বরে খারাপ সময় কাটিয়েছি। এখন শক্তি যোগাতে ও নিজেকে মেলে ধরতে হবে। এই মুহূর্তে আমি ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ভিন্ন কিছু না ভাবলে আমি এখানেই আছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission