আইপিএলে প্লে-অফের দৌড়ে এগিয়ে যে দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৬:১১ পিএম


আইপিএল
ছবি: সংগৃহীত

চলমান আইপিএল প্রায় শেষের পথে। জয় পরাজয় দিয়ে পয়েন্ট টেবিলে একে অপরকে পিছনে ফেলছে দলগুলি। এখন আইপিএলে প্রথম চারে ওঠার লড়াই চলছে। এরই মধ্যেই দু’টি দল প্রতিযোগিতা থেকে বাদ পরেছে। বাকি আটটি দলের মধ্যে কেউ এগিয়ে আবার কেউ পিছিয়ে। প্লে-অফে ওঠার দৌড়ে চারটি দল এগিয়ে আছে।

চলুন দেখে নেওয়া যাক ব্যাটে বলে প্লে-অফের দৌড়ে এগিয়ে কোন চার দল:   

পাঞ্জাব কিংস 

চলমান আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। ১০ ম্যাচ খেলা শেষে ১৩ পয়েন্ট (নেট রানরেট ০.১৯৯)  রয়েছে তাদের ঝুলিতে। পাঞ্জাবের ম্যাচ বাকি আছে চারটি। লখনউ (৪ মে), দিল্লি (৮ মে), মুম্বাই (১১ মে) এবং রাজস্থানের (১৬ মে) বিপক্ষে মাঠে নামবে শ্রেয়সরা।   

লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে পাঞ্জাব। বাকি থাকা চার ম্যাচের মধ্যে তাদের অন্তত দু’টি ম্যাচে জয় পেতে হবে। এখন পর্যন্ত টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি তারা। ফলে বাকি চারটি ম্যাচে শ্রেয়স আয়ারেরা তা না করতে পারলে কিছুটা সমস্যায় পড়তে হবে পাঞ্জাবের।   

গুজরাট টাইটান্স  

আইপিএলের এবারের আসরে এই মুহূর্তে সবচেয়ে ভাল জায়গায় আছে গুজরাট টাইটান্স। লিগ তালিকায় চার নম্বরে আছে গুজরাট। এখন পর্যন্ত ন’টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে গুজরাট। এখনও পাঁচ ম্যাচ বাকি আছে তাদের। এই পাঁচ ম্যাচ থেকে তাদের তিনটি ম্যাচে জিততে হবে।   

৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট রয়েছে (নেট রানরেট ০.৭৪৮) গুজরাটের। হায়দরাবাদ (২ মে), মুম্বাই (৬ মে), দিল্লি (১১ মে), লখনউ (১৪ মে) এবং চেন্নাইয়ের (১৮ মে) বিপক্ষে ম্যাচ খেলা এখনও বাকি আছে গুজরাটের সামনে। পাঁচ ম্যাচ বাকি  থাকায় প্লে-অফে ওঠার ব্যাপারে অনেকটাই নিশ্চিত গুজরাটের। গুজরাট যদি প্লে-অফে উঠতে না পারে তাহলে  অঘটনই বলতে হবে।  

মুম্বাই ইন্ডিয়ান্স 

আইপিএলের চলতি আসরের লিগ তালিকায় সবার নীচে ছিল মুম্বাই। প্রথম পাচ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট তুলে নেয় হার্দিকের দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে মুম্বাইয়ের দলটি। ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.২৭৪) নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। গুজরাট টাইটান্স (৬ মে), পাঞ্জাব কিংস (১১ মে) এবং দিল্লি ক্যাপিটালসের (১৫ মে) বিপক্ষে খেলা এখনও বাকি আছে মুম্বাইয়ের সামনে। তিনটি দলই এ বারের আইপিএলে ফর্মে রয়েছে। তাই শেষ তিন ম্যাচে জয় পেতে মুম্বাইয়ের জন্য খুব সহজ হবে না। কিন্তু রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, যশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টরা একসঙ্গে ফর্মে ফিরলে যে কোনও দলকে হারাতে পারে। মুম্বাই এখন ফর্মে রয়েছে। ফলে মুম্বাই প্লে-অফে যাচ্ছে মোটামুটি ভাবে বলাই যায়।  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এখনও পর্যন্ত এক বারও আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট (নেট রানরেট ০.৫২১) যোগ করেছে তাদের নামের পাশে। চলতি আইপিএলে শুরু থেকেই ফর্মে রয়েছে আরসিবি। ঘরের মাঠে তিন ম্যাচে হারের দেখা পেয়েছে তারা। বাকি সব ম্যাচেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা। শেষ তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। 

কিন্তু বেঙ্গালুরুর বাকি থাকা শেষ চার ম্যাচের তিনটিই ঘরের মাঠে। যা কিছুটা হলেও ভাবাচ্ছে দলকে। ঘরের মাঠে   চেন্নাই সুপার কিংস (৩ মে), সানরাইজার্স হায়দরাবাদ (১৩ মে) এবং কলকাতা নাইট রাইডার্সের (১৭ মে) বিপক্ষে মাঠে নামবে কোহলিরা। 

আরও পড়ুন

তিনটি দলই লিগ তালিকায় নীচের দিকে র‍য়েছে। যার ফলে বেঙ্গালুরুর লড়াইটা কিছুটা সহজ হবে। চার ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জয় পেলেই প্রথম চারে নিজেদের জায়গা শক্ত করে ফেলতে পারবে তারা।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission