টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০২:০৫ পিএম


অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও ক্যামেরুন গ্রিন দলে ফিরেছেন।

অস্ট্রেলিয়ার দলকে নেতৃত্ব দিবেন প্যাট কামিন্স। শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ।    

অস্ট্রেলিয়া দলের নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, ‘এই স্কোয়াডে অভিজ্ঞতা, গভীরতা ও সাম্প্রতিক ফর্ম—সবই রয়েছে। শ্রীলঙ্কা ও ভারত সফরের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। ফাইনালের জন্য আমরা প্রস্তুত।’ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রয়েছেন ডানহাতি পেসার ব্রেন্ডন ডগেট। একই স্কোয়াড অংশ নেবে ২৬ জুন শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেইন, নাথান লায়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।
ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission