ভারতে এশিয়া কাপ খেলতে যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ১১:৩১ এএম


ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ ১৯ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু ভারত-পাকিস্তানের সংঘাত এখনও কমেনি। এই পরিস্থিতিতেই ভারতে খেলতে যেতে চাইছে পাকিস্তান। সেই বিষয়ে এশীয় সংস্থার কাছে ভিসার কথা জানিয়েছে তারা।  

২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে আয়োজিত হবে পুরুষদের হকির এশিয়া কাপ। ভারত-পাক সংঘাতের প্রভাব পড়েছে দু’দেশের খেলায়। কিন্তু পাকিস্তান হকি সংস্থা অন্য কথা ভাবছে। বিহারে আয়োজিত প্রতিযোগিতায় তারা না খেললে তার প্রভাব পড়বে সে দেশের ক্রমতালিকায়।  

পাকিস্তান হকি সংস্থার এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এশিয়া কাপে না খেললে পরের বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত পুরুষদের হকি বিশ্বকাপে তাদের খেলা নিয়ে সংশয় দেখা দিবে। তিনি বলেন, “এশিয়া কাপ খেললে হকি বিশ্বকাপে খেলার সুযোগ আমাদের বাড়বে। সেই সুযোগ আমরা হারাতে চাই না। আমরা আশা করছি ভারতীয় হকি সংস্থা কোনও সমাধান বের করবে। আমরা এশীয় হকি সংস্থার কাছে অনুরোধ জানিয়েছি, খেলোয়াড়দের ভিসা যাতে নিশ্চিত করা হয়।”  

আরও পড়ুন

পাকিস্তান অনুরোধ করলেও ভারত তাদের ভিসা দিতে রাজি হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় হকি সংস্থার সচিব ভোলানাথ সিংহ সংবাদ সংস্থাকে বলেছেন,“এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে পারব না। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আমরা চলব। আগেও সেটাই হয়েছে। বিশেষ করে পেহেলগামে যে বর্বরোচিত হামলা হয়েছে ও তার পরে ভারত সরকার যে জবাব দিয়েছে তাতে এত আগে থেকে কিছু বলা যাবে না।”

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission