ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

রাতের হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় লড়াইটা এখন পুরোপুরি খোলা। ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় তুলে নিয়ে দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে উঠতে মরিয়া আর্সেনাল। চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে দারুণ আত্মবিশ্বাসে আছে মিকেল আর্তেতার শিষ্যরা।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, দল ও সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে। কঠোর পরিশ্রমের ফল হিসেবে আবারও ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে তারা, এবং জয়ের ক্ষুধাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দলের জন্য স্বস্তির খবর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড ও ফরোয়ার্ড কাই হাভার্টজকে পাওয়া যেতে পারে। তবে ইনজুরির কারণে কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি ভাবাচ্ছে কোচিং স্টাফকে।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এখনও শিরোপা জেতা হয়নি অ্যাথলেটিকো মাদ্রিদের। তিনবার ফাইনালে উঠেও রানার্স-আপ হওয়া দলটি এবার সেই আক্ষেপ ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ।

অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনেe ভরসা রাখছেন আক্রমণভাগের তারকা জুলিয়ান আলভারেজের ওপর। ইনজুরি কাটিয়ে তার ফেরাটা দলকে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে সিমিওনে জুনিয়রের ফিটনেসও ইতিবাচক দিক।

আরও পড়ুন

পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই বেশ সমানে সমান। এখন পর্যন্ত ৭ দেখায় দুই দলই জিতেছে ২টি করে ম্যাচ, আর ড্র হয়েছে ৩টি। এই ম্যাচের বিজয়ীই জায়গা করে নেবে আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে যেখানে অপেক্ষা করছে ইউরোপ সেরার মুকুট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
লাউতারোকে পেতে ইন্টারের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!