টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইমনের বদলে একাদশে শান্ত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৮:২৪ পিএম


সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-আরব আমিরাত। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগাররা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত।

এই ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে বসিয়ে নাজমুল হোসেন শান্তকে একাদশে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়াও স্পিনার শেখ মাহেদীর বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission