ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে বয়কটের ডাক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত

দ্য হানড্রেড টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভেড়ানো নিয়ে বিতর্কের মুখে পড়েছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে কেনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে, এমনকি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাকও দিয়েছেন অনেক ভারতীয় সমর্থক।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাইভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান সান গ্রুপ। তাদের মালিকানাধীন আরেকটি দল সানরাইজার্স লিডস দ্য হানড্রেডের প্রথম নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে আবরার আহমেদকে দলে ভেড়ায়। এই নিলামে ট্রেন্ট রকেটসের সঙ্গে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত পাকিস্তানি এই স্পিনারকে কিনে নেয় তারা।

দ্য হানড্রেডে কোনো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে আবরার আহমেদই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন। নিলাম প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজির সহমালিক কাব্য মারানকে।

তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটি অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সানরাইজার্স কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অতীতে ভারতবিরোধী মন্তব্য এবং ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে নিয়ে সমালোচনার কারণে বিতর্কে থাকা একজন ক্রিকেটারকে কেন ভারতীয় মালিকানাধীন দল দলে নিল।

একজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করা উচিত। দেশের চেয়েও কাব্য মারানের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি ক্রিকেটারকে কিনতে হলো? এটি লজ্জাজনক।

এদিকে বিতর্কের প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বর্তমানে স্থগিত রয়েছে। সেখানে প্রবেশ করতে গেলে ‘অ্যাকাউন্ট স্থগিত’ বার্তা দেখাচ্ছে। এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতিমালা লঙ্ঘনের কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ঠিক কোন নিয়ম ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড।
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ