ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল দৈনন্দিন পরিচালনা ব্যয় মেটানোর জন্য ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর থেকে টাকা তুলছে বিসিবি।

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা অস্বীকার করেছে দেশের ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।

বিবৃতিতে বিসিবি জানায়, সম্প্রতি একটি খবর প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এফডিআর থেকে টাকা তুলছে। বিসিবির নজরে বিষয়টি এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের খবর বিসিবির বর্তমান আর্থিক অবস্থা বা তাদের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।

আরও পড়ুন

বিবৃতিতে বিসিবি আরও জানায়, সব ধরনের খরচ বোর্ডের নিয়মে স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে, বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন—বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়। বিসিবি তার বর্তমান সম্পদ দিয়েই যেকোনো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত