ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেলেন রাজা তৃতীয় চার্লস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি: সংগৃহীত

আগামী বছর মেলবোর্নে টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তি উদযাপনের জন্য গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ১৯৭৭ সালের শতবর্ষী টেস্টে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দলের সকল সদস্য এমসিজিতে উপস্থিত থাকবেন।

১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আগামী বছর মেলবোর্নে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের দুই দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, রাজা বা রাজপরিবারের কোন প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে। বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি ম্যাচের শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার পরিকল্পনা।

আরও পড়ুন

প্রথমবারের মত এমসিজিতে পুরুষদের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। তাই ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এরমধ্যে ঐতিহাসিক টেস্টে প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।

গ্রিনবার্গ আরও বলেন, এই টেস্ট ম্যাচ এবং এর সাথে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানান, যারা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেট পরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক টেস্ট অধিনায়ক এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এমসিজি কর্তৃপক্ষ আশা করছে, এ উপলক্ষে লর্ডসের মেরিলিবোন ক্রিকেট ক্লাবে অ্যাশেজের ছাইদানি আনা সম্ভব হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
আরও পড়ুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
যে কারণে দুজনে কেটে নিলেন বল, ঘটনা কী
ইংলিশ টেস্ট ক্রিকেটে শুরু হলো ফ্লেমিং অধ্যায়
টেস্টে নতুন কীর্তি গড়লেন মুমিনুল