যে কারণে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা হচ্ছে না সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৯:৩০ এএম


সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরেই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। আবারো জিএসএল আসরে খেলতে যাচ্ছে রংপুর। রোববার (২৯ জুন) এই আসকে সামনে রেখে ইতোমধ্যেই দলও ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন ছিল, এবারের আসরে রংপুরের হয়ে জিএসএলে খেলবেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স।    

শিরোপা ধরে রাখার লক্ষ্যে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন স্কোয়াডে দেশি ও বিদেশি একাধিক তারকা ক্রিকেটারকে দল সাজিয়েছে রংপুর টিম ম্যানেজমেন্ট। পরে সংবাদ সম্মেলনে সাকিব না নেয়ার ব্যাখ্যাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই সাকিবকে দলে নেয়নি রংপুর। তিনি বলেন, ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমার জানা নেই।

অধিনায়ক সোহান বলেন, ক্রিকেট যখন শুরু করেছি, প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করা উপভোগ ও গর্বের ব্যাপার। যেকোনো দলেই আমি উনাকে চাইব। ক্রিকেটার সাকিব দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে, যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সোহানের সাথে সুর মিলিয়ে শানিয়ান তানিম বলেন, আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না। উনার সাথে যতটুকু কথা হয়েছে, আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন। পরিস্থিতির কারণে হয়ত নিতে পারিনি।

আরও পড়ুন

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইবরাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission