লজ্জার রেকর্ড থেকে যুক্তরাষ্ট্রকে মুক্তি দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১১:১৫ এএম


লজ্জার থেকে যুক্তরাষ্ট্রকে মুক্তি দিলো বাংলাদেশ
ছবি: এএফপি

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রান তুলতে ১ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এ সময় অনেকে ভেবেছিলেন হেসে খেলে জয় নিয়ে মাঠে ছাড়বে শান্তরা। কিন্তু তার বিপরীতে লজ্জার ইতিহাস গড়েছেন টাইগাররা। মাত্র ৫ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ লঙ্কানদের হাতে তুলে দেয় সফরকারী।

এদিন ১৭ ওভার ওভারের আগেই ২ উইকেটে ১০০ রান। ৩৩ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল ১৪৫ রান। দলীয় ৯৯ রানে ডাবল নিতে গিয়ে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। এরপরই উইকেট মিছিল শুরু করে বাংলাদেশ।

লিটন-মিরাজদের ব্যাটিংয়ের করুণ অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে,এর আগে এমন বাজে ব্যাটিং অন্য কোনো দল করেছে?  এই প্রশ্নের সোজাসোজি উত্তর হলো- না। এমন বাজে ব্যাটিং আগে কখনও দেখা যায়নি। বাংলাদেশেরটাই সবচেয়ে বেশি বাজে।

ক্রিকেট ইতিহাসে ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পড়ার মাঝে কোনো দল এত কম রান করেনি। অর্থাৎ ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ডই গড়েছে বাংলাদেশ। পাশাপাশি  ।

২০২০ সালে নেপালের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা। ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পতনের মাঝে সর্বনিম্ন ৮ রান করেছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে নেপালের কাছে ৩৫ রানে অলআউট হয়েছিল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ।

তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড এটি নয়। ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে ৭ উইকেটের ধস আছে মাত্র একটি। ২০০৮ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১২৪/৩ থেকে অলআউট হয়েছিল ১২৭ রানে—শেষ ৭ উইকেট হারিয়েছিল ৩ রানে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission